সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

০৮/০৯/২০২৬ ১৫:০৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত চারজনই সিলেটের বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দেশটির তায়েফ নগরীর আল-খুরমা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। 

স্থানীয় সূত্র ও প্রবাসীদের কাছ থেকে জানা গেছে, নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য নিহতরা একটি গাড়িতে করে তায়েফ থেকে রওনা হয়েছিলেন।  আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, “দুর্ঘটনার সংবাদটি আমি শুনেছি৷ প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তা প্রশাসন করবে।”

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad