বিশ্বকাপ উন্মাদনায় তারকারাও ভাগ হয়ে গেলেন ভিন্ন দলে

বিশ্বকাপ উন্মাদনায় তারকারাও ভাগ হয়ে গেলেন ভিন্ন দলে

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ০৪:১২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা শুধু সাধারণ দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে বেশ সরব থাকেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও দেখা যায় বিভিন্ন দেশের দলের প্রতি সমর্থনের ভিন্নতা।

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান কট্টরভাবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। একইভাবে আর্জেন্টিনার প্রতি সমর্থন রয়েছে অভিনেত্রী হানিয়া আমির, সজল আলী এবং অভিনেতা বিলাল আব্বাস খানেরও।

অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের সমর্থক হলেও আন্তর্জাতিক ফুটবলে তার পছন্দের দল ব্রাজিল। ব্রাজিলের প্রতি সমর্থন রয়েছে তার সহ-অভিনেত্রী সাহার হাশমিরও।

তবে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন পাকিস্তানের সুপারমডেল ও অভিনেত্রী মেহবিশ হায়াত। তার প্রিয় দল স্পেন। তিনি জানিয়েছেন, সাবেক স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার খেলা দেখেই স্পেন দলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছিল।

বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারকাদের এমন সমর্থন ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন করে আলোচনা ও আগ্রহের জন্ম দিচ্ছে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad