বিশ্বকাপে জাপানের রেকর্ড জয়

বিশ্বকাপে জাপানের রেকর্ড জয়

প্রথম ডেস্ক

২২/০৬/২০২৬ ০৪:১৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের ইতিহাসে হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখল জাপান। তিউনিসিয়ার বিপক্ষে দাপুটে ৪-০ গোলের জয় তুলে নিয়ে শুধু পূর্ণ তিন পয়েন্টই নয়, একাধিক রেকর্ডও নিজেদের করে নিয়েছে সামুরাই ব্লুরা। বিপরীতে টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।


মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। খেলা শুরুর মাত্র চার মিনিটেই এগিয়ে যায় তারা। কেইতো নাকামুরার বাড়ানো বল থেকে দাইচি কামাদা গোল করে বিশ্বকাপে জাপানের ইতিহাসে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন।


প্রথমার্ধে আক্রমণের ধার ধরে রেখে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল এগিয়ে নিয়ে দূরপাল্লার জোরালো শটে তিউনিসিয়ার জালে বল পাঠান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।


বিরতির পরও জাপানের আক্রমণ থামেনি। ৬৯ মিনিটে উয়েদার চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে জুনিয়া ইতো তৃতীয় গোলটি করেন। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের জয়কে আরও বড় করে তোলেন উয়েদা। তার হেড থেকেই আসে দলের চতুর্থ গোল, যা বিশ্বকাপে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডও গড়ে দেয়।


এই ম্যাচে চার গোল করে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো এক ম্যাচে চারবার জালের দেখা পেল জাপান। একই সঙ্গে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থানও শক্ত করেছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।


অন্যদিকে, প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর নতুন কোচ হার্ভে রেনারের অধীনেও ঘুরে দাঁড়াতে পারেনি তিউনিসিয়া। জাপানের বিপক্ষে বড় ব্যবধানের এই হার তাদের বিশ্বকাপ মিশনের সমাপ্তি টেনে দিল।

সজল আহমেদ

মন্তব্য করুন: