বিশ্বকাপের নকআউট লাইনআপে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, বাদ হাইতি-তুরস্ক
গ্রুপ পর্বের উত্তেজনা আর সমীকরণের হিসাব-নিকাশের মাঝেই ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে নকআউট পর্বের চিত্র। দুই ম্যাচ শেষ হওয়ার পরই একদিকে যেমন কিছু দল নিশ্চিত করেছে পরের রাউন্ড, অন্যদিকে তেমনি বিদায় ঘণ্টা বেজে গেছে কয়েকটি দলের জন্য।
শনিবার ভোরে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ ‘সি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত করেছে হাইতি। শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামলেও সেটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। এবারের বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল ক্যারিবীয় এই দেশটি।
অন্যদিকে গ্রুপ ‘ডি’তে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায়ের পথে আরও এক ধাপ এগিয়েছে তুরস্ক। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হলেও সেটি আর কোনো সমীকরণ বদলাবে না।
এদিকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। টানা পারফরম্যান্সে প্রথম দল হিসেবে শেষ ৩২ পর্বে উঠেছে মেক্সিকো, তাদের পর দ্বিতীয় দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র।
সজল আহমেদ
মন্তব্য করুন: