মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৫/০৬/২০২৬ ১৬:১৭:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে মিজানুর রহমানের ওপর নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবার চালানসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রথম সিলেটকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

রাজীব দেব রায় / সজল

মন্তব্য করুন: