বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
Led Bottom Ad

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/০৮/২০২৫ ১৭:৩৭:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশের অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।


২ আগস্ট বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আহমদ @ মাসুম (পিতা: নেওয়ার আলী, সাং: কাঠালতলী দক্ষিণ) এবং সাজু আহমদ (পিতা: ফয়েজ উদ্দিন @ ফজলু ড্রাইভার, সাং: কাঠালতলী উত্তরভাগ)—কে গ্রেফতার করা হয়।


উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর বড়লেখা থানার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়।


গ্রেফতারকৃতদের ০৩ আগস্ট ২০২৫ তারিখে যথাযথ পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad