মৌলভীবাজারে সকল আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
Led Bottom Ad

মৌলভীবাজারে সকল আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

কামরান আহমদ, মৌলভীবাজার

০৪/০৮/২০২৫ ১৫:২১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। পরে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।


সোমবার (৪ আগষ্ট) সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সাফইফুর রহমান অডিটরিয়ামে প্রায় ৪০০ শিক্ষার্থীদের এই শপথ অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে মৌলভীবাজার জেলা শহরের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ১শত গাছের চারা উপহার দেওয়া হয়, তারা চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেন। এ সময় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্ট ফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।


পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুলসী রানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।


এসময় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহিয়া আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সহ সভাপতি আমিনা রামিম, সাধারণ সম্পাদক  নূর-ঈ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিক, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল, আকিব প্রমুখ। এটি ছিল লাল সবুজ উন্নয়ন সংস্থার ১৮৮৬ তম অনুষ্ঠান।


নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।


লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন। এছাড়া মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কর্মসূচি পালন করে আসছেন। সংগঠনটি এ পর্যন্ত ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে। আগামী ৩ আগষ্ট তাদের কর্মসূচি জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলায় রয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad