মাধবপুরে জায়গা দখলে বাধা দেওয়ায় হামলা, আহত ১০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে নিরিহ পরিবারের জায়গা দখলের সময় বাধা দেওয়ার প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, ঘিলাতলী গ্রামের গোপাল দেব নাথের সঙ্গে একই গ্রামের জিতেন্দ্র দেব নাথের জায়গা সংক্রান্ত বিরোধ চলছে।
রোববার (২৮ জুন) সকালে জিতেন্দ্র দেব নাথ ও তার লোকজন গোপাল দেব নাথের লোকজনদের উপর অতর্কিত হামলা করে। এতে গোপাল দেব নাথ ,প্রদীপ দেব নাথ, সুজামনি দেব নাথ, সুনতী দেব নাথ সহ ১০ জন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোপাল দেব নাথ বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজীব দেব রায় রাজু/ রত্না বাউরি
মন্তব্য করুন: