জকিগঞ্জে ১৫ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

জকিগঞ্জে ১৫ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

৩০/০৬/২০২৬ ২১:১২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানার পুলিশের একটি দল উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের বাংলা বাড়ি গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তি উপজেলার খাসেরা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. আবুল কালাম (৫৫)। অভিযানকালে তাঁর কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মোর্শেদ লস্কর /সজল আহমদ

মন্তব্য করুন: