বড়লেখায় চুরির ঘটনায় দোয়ারাবাজার থেকে এক চোর গ্রেফতার
Led Bottom Ad

৯ লাখ টাকার মালামাল লুট

বড়লেখায় চুরির ঘটনায় দোয়ারাবাজার থেকে এক চোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৪/০৮/২০২৫ ১৬:১০:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তেলীগুল গ্রামে একটি বাসা থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকা থেকে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।


জানা গেছে, গত ১৩ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় শামীম আহমদ কাউছার (৬০) নামে এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ঢুকে ২ জোড়া স্বর্ণের বালা, ১ জোড়া কানের দুল, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের ব্রেসলেট, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ মার্কিন ডলারসহ মোট প্রায় ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।


এই ঘটনায় ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় মামলা (মামলা নং-১২, তারিখ ১৪/০৭/২০২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড) রুজু করা হয়।


মামলার তদন্তে পুলিশের একটি টিম গঠন করা হয়, যাদের নেতৃত্বে ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তে নিয়োজিত ছিলেন এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার, এএসআই ফজলে আজিম ও ফোর্স সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকা থেকে শরীফ আহমেদ (২৪), পিতা-লিটন মিয়া, সাং-খশিরবন হাতির টিলা, বৈরাগীবাজার, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট; বর্তমান ঠিকানা- মিরধারপাড়, দোয়ারাবাজার থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শরীফ আহমেদ চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং আরও দুই পলাতক সহযোগীর নাম-পরিচয় প্রকাশ করে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। শরীফ আহমেদের দেয়া তথ্য অনুযায়ী চুরির কাজে ব্যবহৃত ইয়ামাহা এফজেড এক্স মডেলের একটি মোটরসাইকেল ও চুরি যাওয়া টাকা থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বড়লেখা থানা পুলিশ জানায়, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা বদ্ধপরিকর।”


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad