হজ্জে যাওয়ার পথে বিমানবন্দরে মারা গেলেন মৌলভীবাজারের শহীদ মাস্টার

হজ্জে যাওয়ার পথে বিমানবন্দরে মারা গেলেন মৌলভীবাজারের শহীদ মাস্টার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৫/০৭/২০২৬ ০৫:৩২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা হয়েও আল্লাহর ঘরে পৌঁছানো হলো না মৌলভীবাজারের মো. শফিকুল ইসলাম শহীদ মাস্টারের। তিনি উমরাহ হজ্জের উদ্দেশ্যে যাত্রাপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) উমরাহ হজ্জের ফ্লাইটের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা (মাস্টার বাড়ি) নিবাসী মো: শফিকুল ইসলাম। বিমানবন্দরে থাকাকালীন তিনি হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করেন।

উপস্থিত লোকজন ও স্বজনরা তাৎক্ষণিকভাবে উনাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরহুম মো: শফিকুল ইসলাম (শহীদ মাস্টার) এলাকায় একজন সৎ, বিনয়ী ও সজ্জন মানুষ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। পবিত্র ভূমিতে যাওয়ার পথেই তাঁর এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: