মাধবপুরে ঋনের জ্বালায় যুবকের আত্মহত্যা

মাধবপুরে ঋনের জ্বালায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৬/০৭/২০২৬ ১৬:৫৯:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশ দীর্ঘদিন যাবত ঋনের জ্বালায় ভুগছিলেন।


রোববার রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি শুরু করে। সোমবার সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল জানান, প্রকাশ রলি দীর্ঘদিন যাবত ঋনের যন্ত্রণায় ভুগছিলেন। হয়ত ঋনের কারনে তিনি আত্মহত্যা করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




রাজীব দেব রায় রাজু/ সজল আহমদ

মন্তব্য করুন: