হবিগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

হবিগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০৭/২০২৬ ১৭:৪৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে ইতালিপ্রবাসী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার (১১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরশিয়া আমেনা। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।


শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরশিয়ার বলে শনাক্ত করা হয়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত জলাশয়ে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্বপন রবি দাস / অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad