সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

মূল আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১২/০৭/২০২৬ ১৪:৩১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও মুঠোফোনে সেই দৃশ্য ভিডিও ধারণ করার অভিযোগে সোফায়েল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সোফায়েল শাল্লা থানাধীন হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামের মহিম উদ্দিনের ছেলে। এ মামলার অপর পলাতক আসামি হলেন ভিডিও ধারণকারী একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া (২০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই শিক্ষার্থী বাড়ির পেছনে হাঁস খুঁজতে যায়। এ সময় ওত পেতে থাকা সোফায়েল মিয়া পেছন থেকে কিশোরীর মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। একই সময়ে সোফায়েলের সহযোগী সায়েক মিয়া ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করে। লোকলজ্জা ও ভীতিবশত কিশোরী প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। সম্প্রতি তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হলে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী ঘটনাটি খুলে বলে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত শনিবার (১১ জুলাই) রাতে শাল্লা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সোফায়েলকে গ্রেফতার করে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত দ্বিতীয় আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad