সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে

ফিফা বিশ্বকাপ

সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে

প্রথম ডেস্ক

১২/০৭/২০২৬ ১৬:২৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শুক্রবার ও শনিবারের কোয়ার্টার ফাইনাল শেষে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার শিরোপার লড়াইয়ে ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি এবং আরেকটি মহারণে দেখা হবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের।


এর আগে শেষ চারে ওঠার টিকিট নিশ্চিত করে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে থাকা চার পরাশক্তি এখন মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।


আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। পরদিন ১৬ জুলাই একই সময়ে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।


সবশেষ ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে আট বছর পর আবারও বিশ্বকাপের শেষ চারে ফিরেছে ইংল্যান্ড; তাদের সর্বশেষ সেমিফাইনাল ছিল ২০১৮ বিশ্বকাপে। স্পেন ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি


১৫ জুলাই


ফ্রান্স বনাম স্পেন

সময়: বাংলাদেশ 

সময় রাত ১টা

ভেন্যু: ডালাস ১৬ জুলাই

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

সময়: বাংলাদেশ

 সময় রাত ১টা

 ভেন্যু: আটলান্টা

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad