মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৩ জুলাই) জারি করা এক অফিস আদেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়া এবং নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময় তিনি নির্বাচন কমিটি গঠনসহ সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবেন।
চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এ সিদ্ধান্তকে ব্যবসায়ী মহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: