বাহুবলে অবৈধ বালু পরিবহনে ১ লাখ টাকা জরিমানা

বাহুবলে অবৈধ বালু পরিবহনে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৫/০৭/২০২৬ ১২:৪৭:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু পরিবহনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯ ঘটিকায় বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু পরিবহন কার্যক্রম চলছিল, যা পরিবেশ ও জনজীবনের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান জোরদার করেছে।

 

ইউএনও উজ্জ্বল রায় বলেন, অবৈধভাবে বালু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে অবৈধ কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad