হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত, আহত ২

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৭/২০২৬ ২১:০৮:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন অন্তর (২৫), পিতা চন্দন, গ্রাম পাহাড়পুর, আজমিরীগঞ্জ; তানভীর, পিতা ফুল মিয়া, গ্রাম আমিরখানী, বানিয়াচং; এবং আবিদুল লস্কর (৩২), পিতা নুরুল লস্কর, গ্রাম আমিরখানী, বানিয়াচং।

আহতরা হলেন সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫), পিতা আব্দুস শহিদ, গ্রাম শেখেরগাঁও, চুনারুঘাট; এবং মো. মিজান মিয়া (২৭), পিতা আব্দুর জব্বার, গ্রাম থৈগাঁও, ডাকঘর গোছাপাড়া, চুনারুঘাট। তারা দুজনই বুরো বাংলাদেশে কর্মরত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজ‌মিরীগঞ্জ থানার ও‌সি  মোঃ আকবর হো‌সেন ঘটনার সত‌্যতা স্বীকার করেছেন। 


ফয়সল চৌধুরী /ডি ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad