নবীগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৬

নবীগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৬

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২০/০৭/২০২৬ ১৬:২২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় একটি হিংস্র শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৯ জুলাই) পৌর এলাকার শিবপাশা ও আনমনু গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় শিয়ালটি লোকালয়ে ঢুকে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৬ জন জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালটির আক্রমণ ছিল অত্যন্ত ভয়াবহ। কয়েকজনের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং কারও কারও শরীরের মাংস ছিঁড়ে গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের সিলেটে পাঠানোর পরামর্শ দেন।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ধাওয়া করে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেন। 

স্থানীয়দের ধারণা, শিয়ালটি জলাতঙ্ক (রেবিস) রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ বা বন বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বপন রবি দাস / অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad