কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থী উদ্ধার

কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২০/০৭/২০২৬ ১৭:৫৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আজ সোমবার (২০ জুলাই) বিকেলে এই যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত পর্যটকরা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ১০ সদস্যের এই শিক্ষার্থী দলটি হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাতে যাওয়ার দুর্গম পাহাড়ি পথে তাদের মধ্যে একজন পর্যটক পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। একদিকে পাহাড়ি খাড়া পথ, অন্যদিকে আহত সহযাত্রীকে নিয়ে হেঁটে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ায় তারা বনের ভেতর আটকা পড়েন। কোনো উপায় না দেখে বিকেল ৩টার দিকে তারা '৯৯৯'-এ কল করে সাহায্যের আবেদন জানান।

সংবাদ পাওয়ার পরপরই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় গাইডদের সমন্বয়ে দ্রুত একটি উদ্ধারকারী দল হামহামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়।

উদ্ধার অভিযানের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দলের বাকি অন্য সব শিক্ষার্থী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শাহিন আহমদ / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad