জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৯/০৮/২০২৫ ১৫:৪৯:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে মছব্বির আহমদ (৩২) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগষ্ট) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকায় ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। পরদিন তাঁর বড় ভাই আলাল মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


দুই দিন পর, গত শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আলাল মিয়া সেখানে গিয়ে মরদেহটি তাঁর ভাই মছব্বির আহমদের বলে শনাক্ত করেন।


এ বিষয়ে আলাল মিয়া মুঠোফোনে বলেন, “গত বুধবার আমার ভাই তাঁর এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে সে নিখোঁজ হয়। শুনেছি, নদী পার হওয়ার সময় সে নৌকা থেকে পড়ে যায়। তবে কীভাবে এটি ঘটেছে, তা সঠিকভাবে জানি না।”


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad