আহবায়ক জাহাঙ্গীর, সচিব রিপচান
তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহবায়ক কমিটি
হাওর, নদী, সবুজ বাঁচালে আমরা বাঁচি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীর আলম'কে আহবায়ক ও রিপচান হাবিবকে সদস্য সচিব করা হয়।
শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাহিরপুর সদর ইউপির হলরুমে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা করেন সংগঠনের জেলা নেত্রীবৃন্দ।
সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মুন্সী'র সভাপতিত্বে ও সদস্য সচিব সুহেল আলমের সঞ্চালনায় অধিবেশনে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন।
উল্লেখ্য, আগামী ৩ মাসের মধ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: