শ্রীমঙ্গলে তরুণ ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে তরুণ ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২১/০৭/২০২৬ ২১:৩৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তন্ময় গোস্বামী (২০) নামে এক তরুণ ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্ময় গোস্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


তবে কী কারণে ওই তরুণের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

শাহিন আহমেদ/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad