হাসপাতালে ভর্তি
মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু অন্তর দাশ (৭) কাশিমপুর গ্রামের সুধন দাশের ছেলে।
অভিযুক্ত ব্যক্তির নাম হুমায়ুন (৩৫)। সে একই গ্রামের আছদ্দর মিয়ার ছেলে এবং স্থানীয় কইছর মিয়ার ফিশারিতে শ্রমিক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার (২৫ জুলাই) সকালে শিশু অন্তর দাশকে কইছর মিয়ার ফিশারিতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত হুমায়ুন। সেখানে কাজের ফাঁকে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে এক গণমাধ্যমকর্মী দিনভর নানা প্রতিকূলতা, হুমকি-ধমকি ও চাপ উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি নিজ উদ্যোগে রাত আনুমানিক ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এ হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত হুমায়ুনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
মীর্জা সাদ্দাম/ রত্না বাউরি
মন্তব্য করুন: