সুনামগঞ্জে ইস্ট ইন্ডিয়া কো. ১৮১৮ খচিত পিলার উদ্ধার

সুনামগঞ্জে ইস্ট ইন্ডিয়া কো. ১৮১৮ খচিত পিলার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৬/০৭/২০২৬ ১৭:৫৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইস্ট ইন্ডিয়া ১৮১৮  খোদাই করা একটি প্রাচীন ম্যাগনেট জাতীয় লোহার পিলার সদৃশ্য বস্তু পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ০১নং আটগাঁও ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের রূপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১ ঘটিকায় দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন স্থানীয় কিছু যুবক। এসময় মাদক খোঁজতে গিয়ে তার বাড়িতে ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু পাওয়া যায়। পিলারের একদিকে দুটো তার রয়েছে এবং পিলারের গায়ে খোদাই করা ইংরেজিতে লেখা ইস্ট ইন্ডিয়া ১৮১৮। এই বস্তুটি রাতেই উদ্ধার করে গ্রামবাসীর হেফাজতে রাখা হয়।  

রবিবার সকালে শাল্লা থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শাল্লা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম দৌলতপুরে হেফাজতে রাখা লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত) শওকত আলী প্রথম সিলেটকে জানান, “আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইস্ট ইন্ডিয়া ১৮১৮ খেদাই করা একটি ম্যাগনেট জাতীয় সীমানা পিলার মতো লোহার ভারী বস্তুটি উদ্ধার করে সাব ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিশিকান্ত সরকার/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad