সুনামগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভা
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপ-কমিটি গঠনসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় টুর্নামেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন এবং বিশ্বম্ভরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান।
এছাড়াও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা—মো. মুজাহিদুল ইসলাম (ছাতক), আদিত্য পাল (সুনামগঞ্জ সদর), মো. মহসিন উদ্দিন (জগন্নাথপুর), জিয়াউল হাসান সৌরভ (দিরাই) এবং মো. শাহরুখ আলম শান্তনু (তাহিরপুর)।
খেলাধুলার মাঠপর্যায় ও গণমাধ্যমের কার্যকর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মো. আকবর আলী, সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও সাংবাদিক বোরহান উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মিজানুর রহমান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন রায়, লবজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা বেগম, জেলা তথ্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল হাই, বাসস-এর জেলা প্রতিনিধি ও সাংবাদিক আনিসুল হক এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, "তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম।" প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টটি সফল ও সুনামের সাথে সম্পন্ন করতে তিনি সুশীল সমাজ, সংবাদকর্মী এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আর আর
মন্তব্য করুন: