প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি : অভিনেত্রী শ্রীলেখাকে গ্রেপ্তারের দাবি

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি : অভিনেত্রী শ্রীলেখাকে গ্রেপ্তারের দাবি

প্রথম ডেস্ক

২৭/০৭/২০২৬ ১০:৪৬:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর ছবি বিকৃত করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

একই সঙ্গে অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আনন্দপুর ও বিধাননগর সাইবার থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগের সূত্রপাত শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত নিট-সংক্রান্ত আন্দোলনের একটি মিছিলকে ঘিরে। ওই মিছিলে অভিনেত্রীর হাতে থাকা একটি পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে শ্রীলেখাকে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে তার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তবে বর্তমান অভিযোগের বিষয়ে তদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে এফআইআর দায়ের হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রীলেখা মিত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, বিতর্কিত ছবিটি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা ভুল-বোঝাবুঝির ফল।

অভিনেত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে বিজেপির বিরোধিতা করতেই পারি, কিন্তু তাই বলে ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার যে অভিযোগ উঠেছে, সেটা ঠিক নয়।’

ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

রত্না বাউরি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad