সিলেটে স্বর্ণালংকার ও টাকা নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ লাপাত্তা!

বালাগঞ্জে থানায় অভিযোগ

সিলেটে স্বর্ণালংকার ও টাকা নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ লাপাত্তা!

নিজস্ব প্রতিনিধি, বালাগঞ্জ

২৭/০৭/২০২৬ ১১:৩৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েচ্ছঘাট গ্রামে। ভুক্তভোগী ব্যক্তির নাম রনজিত বিশ্বাস (৩৬)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে মৌলভীবাজারের রাজনগর উপজেলার রত্না বিশ্বাসের (১৯) সঙ্গে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী রনজিত বিশ্বাসের বিয়ে হয়। বর্তমানে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক অসুস্থতার কারণে গত ১৯ জুলাই রনজিত বিশ্বাস সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসা শেষে ২২ জুলাই বিকেলে বাড়ি ফেরার পথে স্ত্রীর সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলেন রনজিত। তবে বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ঘরে ফেলে যাওয়া স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের মেসেজ পর্যালোচনা করে পরকীয়াজনিত কারণে রাজনগর উপজেলার নয়ন বিশ্বাস (২৫) নামের এক যুবকের সাথে তিনি চলে গেছেন বলে সন্দেহ প্রকাশ করেন স্বামী।

অভিযোগে রনজিত জানান, সুযোগ বুঝে তার স্ত্রী ১ ভরি ওজনের সোনার চেইন, আংটি ও কানের দুলসহ আনুমানিক ৪ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা এবং নতুন ৫টি শাড়ি নিয়ে যান। স্থানীয়দের তথ্যমতে, রনজিত বাড়ি পৌঁছানোর প্রায় ২০ মিনিট আগে এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এলে তাতে চড়ে বাড়ি ত্যাগ করেন রত্না।

ঘটনাটি স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর রনজিত বিশ্বাস বাদী হয়ে রত্না বিশ্বাস ও অভিযুক্ত নয়ন বিশ্বাসের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বালাগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad