সুনামগঞ্জে ‘হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জে ‘হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০৭/২০২৬ ২১:২৭:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের হাওরাঞ্চলের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠছে সুনামগঞ্জ। এই দাবিকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে সুনামগঞ্জে ‘হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক সুধী ও কর্মী সমাবেশে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত কমিটিতে যৌথভাবে আহ্বায়ক মনোনীত হয়েছেন নুরুল হক আফেন্দি এবং সৈয়দ সাইফুল ইসলাম।

​কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন ইয়াকুব বখত বাহলুল, বিজন সেন রায়, আবু নাছার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন, শেখ নজরুল ইসলাম, সিরাজুল হক, সামিনা চৌধুরী, মোঃ আবু সাইদ, মোজাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, ওবায়দুল হক মিলন, কুদরত পাশা, জসীম উদ্দিন, রীনা আক্তার, কানিজ সুলতানা এবং সেলিম আহমেদসহ আরও অনেকে।

​সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আকস্মিক বন্যা, ফসলহানি, নদী ভরাট এবং অবকাঠামোগত অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এ সুবিশাল অঞ্চলের সমস্যা সমাধান ও স্থায়ী উন্নয়নের জন্য প্রচলিত প্রশাসনিক কাঠামো পর্যাপ্ত নয়। তাই হাওরবাসীর ভাগ্য উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান সুনির্দিষ্ট করতে একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ 'হাওর মন্ত্রণালয়' গঠন এখন সময়ের দাবি।

​আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে হাওরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও এ আন্দোলনের সামাজিক ও সাংগঠনিক বিস্তার ঘটানো হবে।


প্রীতম দাস/ তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad