মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী শায়েক গ্রেপ্তার

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী শায়েক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৭/২০২৬ ১৫:০৫:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে কিশোর গ্যাং পরিচালনা ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী শায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় একাটুনা রোড থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শায়েকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ​সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিজে সেবনের সাথে সরাসরি যুক্ত ছিল। ​এছাড়া জেলায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ওপর অতর্কিত আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার।

​তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান কিশোর গ্যাং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স বলেছিলেন।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad