কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৩/০৮/২০২৬ ১৭:৫৭:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে মনু নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন, মজুত ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (০৩ আগস্ট) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শরীফপুর ইউনিয়নের সদস্য লাল মিয়া ও তার ছেলেকে নিজ বাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত রাখার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও পরিবহন মালিক মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে পূর্বে জব্দকৃত বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, বিধি মোতাবেক দ্রুততম সময়ে জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad