দিরাইয়ের ঘাগটিয়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন নাছির চৌধুরী এমপি
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের পশ্চিম হাটিতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী ৷ আজ শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আজমান আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সুনামগঞ্জ জেলার সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পারভিন চৌধুরী, দিরাই উপজেলার আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, বিএনপি নেতা কমর উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্র দলের দিরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, বিএনপির ওয়ার্ড সভাপতি ওয়াজিদ মিয়া, সুজাউল ইসলামসহ আরও অনেকে৷ এই উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউল হক জিয়া ও রহুল আমিন৷
এসময় গ্রামবাসী এমপি নাছির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান৷ এছাড়াও সংসদ সদস্য'র একান্ত সচিব রুদ্র মিজানের প্রশংসা করে তারা বলেন, যোগ্য সৈনিকের মতো এমপি মহোদয়ের নির্দেশে রুদ্র মিজান দ্রুত কাজটি সম্পন্ন করেছেন৷ এতে আবাসিক প্রকৌশলী দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন৷ সবার সহযোগিতায় বিএনপির দিরাই উপজেলার সাবেক সভাপতি কামরুজ্জামানের স্মৃতি বিজড়িত ঘাগটিয়া গ্রামে বিদ্যুৎ বঞ্চিত পশ্চিম হাটিতে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷
সুমন রহমান
মন্তব্য করুন: