এমপি নাসের রহমানকে নিয়ে অপপ্রচার: সাভার থেকে আসামি গ্রেপ্তার
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার সাভার এলাকা থেকে ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজহারনামীয় সাইবার মামলায় গ্রেফতার হওয়া ২য় আসামী পারভেজ আলম খানের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।
উল্লেখ্য, অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর এম. নাসের রহমান ভিডিওকে ফেইক বা ভূয়া ও এআই দিয়ে তৈরি— এমন বিবৃতি দিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিলেও পরে ডিলেট করে দেয়া হয়। পরে ৫ জনকে আসামি করে সাইবার মামলা দেয়া হয়।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: