ওসমানীনগরে রাজভোজন রেস্টুরেন্টে খাবারের মধ্যে তেলাপোকা!
সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ‘রাজভোজন রেস্টুরেন্টে’ এন্ড পার্টি সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং নিম্নমানের খাবার তৈরির অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন সাংবাদিক ওই রেস্টুরেন্টে খাবার খেতে গেলে পরিবেশিত খাবারের মধ্যে একটি তেলাপোকা দেখতে পান । বিষয়টি তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টের ম্যানেজারকে জানানো হলে তিনি ঘটনাটিকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেন। এসময় ঘটনাটির ভিডিও ধারণের চেষ্টা করা হলে রেস্টুরেন্টের ম্যানেজার সুহেল আহমদ ভিডিও করতে বাধা দেন । এসময় ম্যানেজার সুহেল উত্তেজিত হয়ে সংবাদিকদের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা ভোক্তা ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগেও একই রেস্টুরেন্ট খাবারে একটি বিষাক্ত চেলা পাওয়া অভিযোগ রয়েছে। ২০২৪ সালে এই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার খেয়ে তিনজন অসুস্থ হন। ৩০ মে দুপুরে রাজভোজন রেস্টুরেন্টে খাবার খেয়ে সাদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এহসাম উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল আক্তার এবং তাদের সাথে থাকা খছরুপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল আলী গুরুতর অসুস্থ হন। দীর্ঘ দিন থেকে এই প্রতিষ্ঠানটিতে নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগ রয়েছে। এছাড়া গ্রাকদের সাথে সার্ভিসম্যান বা ম্যানেজারের বাকবিতণ্ডা প্রতিনিয়ত।
ভূক্তভূগী সাংবাদিকরা বলেন, আমরা খাবারে তেলাপোকা পাওয়ার বিষয়টি ঘটনার সময় দ্বায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সুহেলকে অবহিত করলে তিনি বলেন এটা স্বাভাবিক। এমন উত্তরে বিম্মিত হয়ে নিজেদের পরিচয় দিয়ে বক্তব্য নিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উপস্তিত সাংবাদিকদের বলেন, “সাংবাদিক হয়েছেন তো কি হয়েছে? যা পারেন করেন।”
এই বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন নিয়ে এই রেন্টুরেন্টের অভিযোগ আগেও ছিল। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।”
ডিডি/ নীরব
মন্তব্য করুন: