মৌলভীবাজারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মৌলভীবাজারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৩/০৮/২০২৬ ০২:৩৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগষ্ট) গ্রেপ্তারের বিষয়টি প্রথম সিলেটকে  নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন। এর আগে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলেন,কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাঁচ ব্যক্তি তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে রাখেন। পরের দিন রাত পর্যন্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ওসি কমর উদ্দিন আরও বলেন, ‘এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad