বড়লেখায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখায় ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের মূল স্কুল ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. জয়নাল আবেদীন, সভাপতি, স্কুল এডহক কমিটি ও চেয়ারম্যান, ১ নম্বর বর্ণি ইউনিয়ন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা।
রত্না বাউরী
মন্তব্য করুন: