বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃ’ত্যু

বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/০৮/২০২৬ ২৩:৪০:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সুজাউল ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে জুবের আহমেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে হাটবন্দ ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবের আহমেদ ওই এলাকার হাছিব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুবের আহমেদ প্রায় ১৬ দিন আগে সাবেক আওয়ামী লীগ নেতা কামরান আহমেদের দোকানে কর্মচারী হিসেবে কাজে যোগ দেন। দোকানের কাজের জন্য তাকে রাখা হলেও বৃহস্পতিবার কামরান আহমেদ তাকে নিজ ভবনের তৃতীয় তলায় দেয়ালে পানি দেওয়ার কাজ করতে বলেন বলে জানা গেছে। এ সময় অসাবধানতাবশত তিনি তিনতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহটি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন জুবের আহমেদ। অল্প বয়সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে মা ও ছোট দুই ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন তিনি।

জুবেরের দুই ছোট ভাই রয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং অপরজনের বয়স প্রায় ১২ বছর। জুবেরের আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অনেকটা অসহায় হয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মৃত্যুর দিন বাড়ি থেকে বের হওয়ার আগে জুবের তার মাকে জানিয়েছিলেন, ছোট ভাইকে দেওয়ার মতো তার কাছে বর্তমানে টাকা নেই। এক মাসের বেতন পেলে ছোট ভাইকে টাকা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই টাকা আর দেওয়া হলো না—এর আগেই না ফেরার দেশে চলে গেলেন পরিবারের দায়িত্বশীল এই যুবক।

ছেলেকে হারিয়ে জুবেরের মা বারবার আহাজারি করছেন। তার কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তবে জুবের কীভাবে তিনতলার ছাদ থেকে পড়ে গেলেন, সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

হিফজুর রহমান / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad