মুসলিম কিশোরী নিয়ে হবিগঞ্জে হিন্দু যুবক আটক!
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে আসা ভিন্ন ধর্মাবলম্বী এক তরুণ ও কিশোরীকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দিয়েছে এলাকাবাসী।
আটককৃত যুবকের বাড়ি মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে এবং কিশোরীর বাড়ি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় দূরপাল্লার বাস চালক শাহিনুর ইসলামের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া কিশোরী কন্যা মৌলভীবাজারের এক হিন্দু যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি কিশোরীর পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করলে, তারা দুজনে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। মানিকগঞ্জ ও মৌলভীবাজার থেকে পালিয়ে তারা চুনারুঘাট এলাকায় এসে অবস্থান নিলে তাদের চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর সুরক্ষার স্বার্থে জনতা তাদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ে ঠিক করায় তারা একে অপরকে বিয়ে করার উদ্দেশ্যে ঘর ছেড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিবারের কোনো সক্রিয় যোগাযোগের নম্বর তারা দিতে পারেনি।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিষয়টির সুষ্ঠু সামাজিক ও আইনি মীমাংসার লক্ষ্যে আটককৃত তরুণ-তরুণীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
ইতিমধ্যেই উভয় পক্ষের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য মুরুব্বিদের উপস্থিতিতে উভয় পরিবারের অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
হিফজুর রহমান / নীরব চাকলাদার
মন্তব্য করুন: