শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত,পরিবারের সন্ধান চায় পুলিশ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত,পরিবারের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৪/০৮/২০২৬ ১৪:২৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন ওই নারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ বর্তমানে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অধীনে রয়েছে।

কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারলে উপযুক্ত প্রমাণাদিসহ মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

যোগাযোগের মাধ্যম: ডিউটি অফিসার (মৌলভীবাজার মডেল থানা): ০১৩২০-১১৯৭৮০, পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২০৬৯৮ ।

শাহিন আহমদ / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad