মজুরি ৫০০ টাকার দাবিতে মৌলভীবাজারের চা শ্রমিকদের বিক্ষোভ

মজুরি ৫০০ টাকার দাবিতে মৌলভীবাজারের চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৫/০৮/২০২৬ ১৫:৩৬:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ন্যূনতম মজুরি বোর্ডের বার্ষিক ৫ শতাংশ হারে বৃদ্ধি করা ৯.৩৭ টাকা মজুরি প্রত্যাখ্যান করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং সংশ্লিষ্ট গেজেট বাতিলের দাবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া চা বাগান। চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

মুরইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য জয়কৃষ্ণের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাংয়ের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনিষা ওয়াহিদ, চা শ্রমিক নেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক, মালতি রায় প্রমুখ।

 বর্তমান বাজারে দৈনিক মজুরি ১৮৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৬.৩৭ টাকা করা হয়েছে, যা বর্তমান উচ্চমূল্যের বাজারে চার সদস্যের একটি পরিবারের জন্য অত্যন্ত অপ্রতুল ও অমানবিক।

 স্বাধীনতার ৫৫ বছর এবং এ ভূখণ্ডে ১৮৫ বছর ধরে বসবাস করা সত্ত্বেও চা শ্রমিকরা এখনো ভূমিহীন ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

 ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র ভ্যালিতে চা শ্রমিকদের নতুন মজুরি ৩৫৮ টাকা (২৮০ রুপি) এবং বরাক উপত্যকায় ৩৩০ টাকা (২৫৮ রুপি) করা হয়েছে। এর বিপরীতে ৫ শতাংশ ইনক্রিমেন্টের নামে শ্রমিকদের সঙ্গে তামাশা করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

 শ্রমিকবিরোধী এই গেজেট অবিলম্বে বাতিল করে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার জোরালো দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad