শ্রীমঙ্গলে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া ৫ নম্বর বস্তি।
খাদ্যের অভাব ও আবাসস্থলের সংকটে লোকালয়ে চলে আসা একটি বিপন্ন লজ্জাবতী বানর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও পরিবেশকর্মীরা বানরটি উদ্ধার করেন।
শনিবার দুপুরে একটি গাছ থেকে মাটিতে নেমে আসার পর শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা বানরটিকে নিরাপদে আটক করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বানরটিকে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, লজ্জাবতী বানর নিশাচর, অতি বিপন্ন এবং ধীরগতির প্রাণী। খাদ্যের অভাব ও আবাসস্থল সংকটের কারণেই এরা প্রায়ই লোকালয়ে চলে আসছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: