শেখ হাসিনার হায়াত চান সজিব, স্বামীকে ভালো করার আকুতি হেনার

শাহজালালের ডেগে খাস দিলে যত আরজি!

শেখ হাসিনার হায়াত চান সজিব, স্বামীকে ভালো করার আকুতি হেনার

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৮/২০২৬ ১৯:৩৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স খোলা হলে যেমন বের হয়ে আসে ভক্তদের দান-দক্ষিণা, তেমনই মেলে মন খুলে লেখা হরেক রকম চিঠি। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় টাকা গণনার উদ্দেশ্যে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হলে তেমনই কিছু মজার ও অদ্ভুত চিঠির সন্ধান মেলে।

সবচেয়ে বেশি আলোচনা কেড়েছে গাজীপুরের ‘সজিব’ নামের এক তরুণ আওয়ামী লীগ সমর্থকের লেখা চিঠি। প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্য নিজের আয়ু উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করে চিঠিতে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ শুধু দীর্ঘায়ু কামনাই নয়, চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ লিখে জুলাইয়ের মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে দলীয় নেতাকর্মীদের হেফাজতের জন্য আকুল আবেদন জানানো হয়েছে।

তবে ডেগের ভেতরের এই চিঠির আমেজ রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেনি। পাশে পাওয়া গেছে সংসার বাঁচানোর তাগিদে লেখা ‘হেনা’ নামের এক নারীর আরেকটি নজরকাড়া চিঠি। স্বামীকে ভালো করার আকুতি জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার স্বামীকে বিপথ থেকে ফিরিয়ে আনো।’ একই সঙ্গে যে বন্ধুরা তার স্বামীকে বিপথে চালিত করেছে তাদের কঠোর বিচার এবং পৃথিবী থেকে সব ধরনের মাদকদ্রব্য নিশ্চিহ্ন করার জন্য সৃষ্টিকর্তার কাছে সকাতর প্রার্থনা জানিয়েছেন তিনি।

প্রশাসন ও সর্বসাধারণের উপস্থিতিতে ৩০ জন স্বেচ্ছাসেবীর টানা গণনায় কোটি টাকার পাশাপাশি এমন অসংখ্য আবেগঘন ও অদ্ভুত সব ব্যক্তিগত আরজির চিঠি পাওয়া গেছে। বিশাল এই ধনের পাহাড় ও মনখোলা চিঠির হিসাব মেলাতে মেলাতে দিন পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে যাবে বলে জানিয়েছেন মাজার সংশ্লিষ্টরা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad