সুনামগঞ্জে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ
সুনামগঞ্জ জেলায় ‘হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর পূর্ণাঙ্গ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও বিস্তৃত করতে জেলার সংসদ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
নবগঠিত নির্বাহী কমিটিতে নুরুল হক আফিন্দী সভাপতি এবং এ কে কুদরত পাশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমদ, রওনক আহমদ বখত, অধ্যক্ষ নুরুজ আলী, মোনাজ্জির হোসেন সুজন ও শাহিনা চৌধুরী রুবি। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, আফিকুল ইসলাম, মছিহুর রহমান রাসেল, জিয়াউর রহমান ও রিনা আক্তার। সাংগঠনিক সম্পাদক কর্ণ বাবু দাস। সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মুজিবুর রহমান, মদরিছ চৌধুরী ও সামিনা চৌধুরী মনি।প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবু সাইদ, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ওলি, সহ-অর্থ সম্পাদক আনিছুল হক চৌধুরী মুন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক আকিফুজ্জামান রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আমিনুল হক, সহ-সম্পাদক শাহনুর আলম, মহিলা সম্পাদিকা প্রতিমা রাণী দাস, সহ-মহিলা সম্পাদিকা ফুল মালা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সহ-সম্পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তুর্য দাস, সহ-সম্পাদক শবনম দোজা জ্যোতি, হাওর বিষয়ক সম্পাদক অশেষ তালুকদার, সহ-সম্পাদক এম সাইফুর রহমান কলিন, পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক, সহ-সম্পাদক আফসানা প্রমূখ।
এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ মহিবুল ইসলাম, বিকাশ রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন হারু, এ কে এম আবু নাছার, আবুল কালাম আজাদ, ইয়াকুব বখত বহলুল, শেখ নজরুল ইসলাম, লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মাইদুল ইসলাম খান মামুন, আবুল হাসেন, ফজলুল করিম সাঈদ, ফারুক রশিদ, কানিজ সুলতানা, সাংবাদিক জসীম উদ্দিন, নুরুল হাসান আতাহের, ওবায়দুল হক মিলন, কাজী নুরুল আজিজ চৌধুরী, মোজাহিদুল ইসলাম মজনু, জিয়াউর রহমান জিয়া, মিজাজুল হক, মাওলানা ফয়জ নূর ফয়েজ, ডেনিস চক্রবর্তী, আশরাফ আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই কমিটি হাওর এলাকার কৃষক, পরিবেশ এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে হাওর পৃথক মন্ত্রণালয়ের বাস্তব দাবিকে জোরালোভাবে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রীতম দাস/ ডিডি
মন্তব্য করুন: