শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের প্রথম পর্ব আজ :অংশ নিচ্ছে ২৫ হাজার শিক্ষার্থী

শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের প্রথম পর্ব আজ :অংশ নিচ্ছে ২৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৭/০৮/২০২৬ ০৮:২৫:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষার্থীদের স্ক্রিননির্ভরতা কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘বই পড়া উৎসব ২০২৬’। উৎসবের প্রথম পর্ব ‘মুকুল’-এর মূল্যায়নী পরীক্ষা সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপজেলার ৩৮টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

উৎসবটি ‘মুকুল’, ‘ফুল’ ও ‘ফল’—এই তিনটি ধাপে পরিচালিত হচ্ছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে পরীক্ষা ও মূল্যায়ন পরিচালনা করছেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষকেরা। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা ও বিশ্বসাহিত্যের ১৪টি নির্বাচিত বইয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ে উপজেলার সেরা শিক্ষার্থীদের ল্যাপটপ, বই ও সনদসহ বিশেষ পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য একটি ‘উন্মুক্ত বিভাগ’ও রাখা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, “জ্ঞান হোক শক্তি, পাঠ হোক সংস্কৃতি”—এই প্রতিপাদ্যে তরুণদের স্ক্রিননির্ভরতা কাটিয়ে জ্ঞাননির্ভর ও আলোকিত প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনে সমন্বয় সহযোগী হিসেবে রয়েছে ‘শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব’ এবং পাঠ সহযোগী ‘উত্তরণ পাঠাগার’।

শাহিন আহমদ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad