শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৭/০৮/২০২৬ ১৫:০৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া-রূপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে কিছু বালু উত্তোলনকারী পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অন্যদিকে, একই দিন মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মো. ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শাহিন আহমেদ/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad