চুরির ৬ বছর পর দোয়ারাবাজারে ৩ জনের সশ্রম কারাদণ্ড
সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি দোকানে চুরির দীর্ঘ ৬ বছর পর ৩ অভিযুক্তকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১৮ মে ভোরে উপজেলার বোগলাবাজারের ‘আরিফ টেলিকম সেন্টার’-এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক শরিফ খান।
পরবর্তীতে ৮ জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে ৩ জনকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন—বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের সোহাগ মিয়া ও আইবুল হোসেন এবং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের ইসমাইল হোসেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মো. চাঁন মিয়া বলেন, "এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে।"
মাসুদ রানা সোহাগ/ আর আর
মন্তব্য করুন: