হবিগঞ্জে বিয়ের ৩ মাসেই স্বামীর বন্ধুকে নিয়ে উধাও নতুন বউ

হবিগঞ্জে বিয়ের ৩ মাসেই স্বামীর বন্ধুকে নিয়ে উধাও নতুন বউ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/০৮/২০২৬ ২২:৩২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘প্রেম মানে না কোনো বাধা, চেনে না কোনো সম্পর্ক!’ প্রেমের টানে শেষ পর্যন্ত নিজের জ্যাঠাতো-পেটাতো বন্ধুর বউকেই ভাগিয়ে নিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে। এই ‘প্রেম-কাহিনি’র জল এখন গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত!

অভিযোগ সূত্রে জানা গেছে, মাত্র ৩ মাস আগে গোপালপুর গ্রামের জসিম মিয়ার সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় সানজিদা আক্তার ঝিনুকের। বিয়ের কয়েকদিন পরেই জীবিকার তাগিদে নতুন বউকে রেখে ঢাকায় পাড়ি জমান জসিম। স্বামী ঢাকা যেতেই কপাল খোলে জসিমের বন্ধু সুজন মিয়ার। বন্ধুর অনুপস্থিতিতেই তাদের বাড়িতে আসা- যাওয়া শুরু হয় সুজনের। সেখান থেকেই পরিচয়, আর পরিচয়ের রেশ ধরে গড়ে ওঠে গভীর প্রেম।

গত ১৪ আগস্ট ঝিনুক তার নানির বাড়ি বাড়াচান্দুড়া গ্রামে বেড়াতে যান। আর ১৬ আগস্ট সুযোগ বুঝে প্রেমিক সুজনের হাত ধরে হাওয়া হয়ে যান তিনি। শুধু একা যাননি, যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকা ও স্বর্ণালংকার!

নাতনি নিখোঁজ দেখে নানি জাহেরা খাতুন বাধ্য হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর মাথায় হাত স্বামী জসিমের! স্ত্রীর মোবাইলে যোগাযোগ করা হলে ঝিনুক উল্টো তাকে হুমকি দিয়ে বলেন, “এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলা দিয়ে একদম শ্রীঘরে পাঠিয়ে দেবো!”

বিড়ম্বনায় পড়া স্বামী জসিম কান্নাকাটি করে জানান, তিনি স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের ‘উপহার’ হিসেবে স্ত্রী এখন তাকে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছেন।

এলাকায় এখন একটাই আলোচনা—‘এমন বন্ধু যেন শত্রুরও না হয়!’

রাজীব দেব রায় রাজু/ আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad