মঙ্গলবার নিজ আসনের জনগণের মুখোমুখি হচ্ছেন সংসদ সদস্য নাসের রহমান
মৌলভীবাজারের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় অধিবাসীদের অভাব-অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনতে জনগণের মুখোমুখি হচ্ছেন সংসদ সদস্য জনাব নাসের রহমান। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে এলাকার প্রকৃত সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতেই আগামী ২৫ আগস্ট মঙ্গলবার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় দুটি পৃথক মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদে এবং একই দিন দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত রাজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জনগণের মুখোমুখি হবেন।
অনুষ্ঠানে উভয় উপজেলার সাধারণ নাগরিকরা উপস্থিত থেকে রাস্তাঘাট, মৌলিক অবকাঠামো, নাগরিক ভোগান্তি সংক্রান্ত অভিযোগ কিংবা উন্নয়নমূলক যেকোনো গঠনমূলক মতামত সংসদ সদস্যের কাছে সরাসরি তুলে ধরতে পারবেন।
এলাকার বৃহত্তর স্বার্থে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে এই মুক্ত মতবিনিময় সভায় অংশ নিতে মৌলভীবাজার সদর ও রাজনগরের সর্বস্তরের জনগণকে আয়োজকদের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: