মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ৪ পথচারী আহত

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ৪ পথচারী আহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/০৮/২০২৬ ০৪:৩৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার আখরার সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ১২টার দিকে একটি দ্রতগামী ও অনিয়ন্ত্রিত প্রাইভেটকার পথচারীদের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার আজমপুর এলাকার কয়েকজন বাসিন্দা রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর তুলে দেয়। এতে গাড়ির নিচে পড়ে চারজন মারাত্মক আঘাত পান।

আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আজমনি এলাকার অয়ন (২০) এবং রাজু (২৫)। বাকি আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুইজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad