মানুষের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে: আরিফুল হক চৌধুরী

মানুষের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০৮/২০২৬ ২১:৪৯:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, "নির্বাচনের সময় আমরা মানুষের কাছে যে ওয়াদা করেছি, তা পূরণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।" একই সঙ্গে প্রতিপক্ষের নানা মিথ্যাচার ও গুজব মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসের মিলনায়তনে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


সুনামগঞ্জের সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতিচারণ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "সুনামগঞ্জ জেলা বিএনপির সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। দলের দুঃসময়ে বিভিন্ন এজেন্সির নজর এড়িয়ে স্থানীয় নেতাকর্মীরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছিলেন, সেই অবদানের কথা আমি কখনো ভুলিনি।"


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলিম উদ্দিন আহমেদ মিলন (সংসদ সদস্য, সুনামগঞ্জ-৫),মোহাম্মদ কয়ছর আহমেদ (সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট নূরুল ইসলাম (সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪),কামরুজ্জামান কামরুল (সংসদ সদস্য, সুনামগঞ্জ-১) ও মিজানুর রহমান চৌধুরী (প্রশাসক, সুনামগঞ্জ জেলা পরিষদ)।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলী, সেলিম উদ্দিন, এ টি এম হেলাল, মনাজ্জির হোসেন সুজন, লুৎফা আনোয়ার, হাফেজা ফেরদৌস লিপন, শাহানা আলম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ, ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, জূনাব আলী, আমিনুর রশিদ, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, দুলু, তারেক মিয়া ও ওবায়দুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লতিফুর রহমান রাজু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad